শিরোনাম :
নেত্রকোনায় পুলিশের ওপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ, আহত দুই কনস্টেবল শিক্ষার্থীর মাথায় আঘাতের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা নাগরিক সেবার মানউন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন গাসিক প্রশাসক আলহাজ্ব শওকাত হোসেন সরকার কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীর সাতাইশে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার অভিযোগে মাইদুল ইসলামকে ঘিরে জনমনে ক্ষোভ দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অরাজকতা -মোস্তাকিম খান ৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, দৌলতপুরে দেশনেত্রী ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেরপুরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে সচেতন গ্রাহকদের মানববন্ধন
নাগরিক সেবার মানউন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন গাসিক প্রশাসক আলহাজ্ব শওকাত হোসেন সরকার

নাগরিক সেবার মানউন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন গাসিক প্রশাসক আলহাজ্ব শওকাত হোসেন সরকার

এম. আকতারুজ্জামান: গাজীপুর সিটি কর্পোরেশন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। এটা ঢাকার খুব কাছেই একটা বৃহত্তর শিল্প নগরী। এখানকার জনগনের নাগরিক সেবা এবং মান উন্নয়নে অবকাঠামগত অগ্রগতি এবং পরিচ্ছন্ন নগরী গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব শওকাত হোসেন সরকার। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করেছেন নগরবাসী। তিনি ৫৬টি ওয়ার্ডে ঘুরে ঘুরে সরেজমিনে গিয়ে কোন ওয়ার্ডের কি সমস্যা তা বের করে কাজে হাত দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, রাস্তার দুপাশে আলোকসজ্জা বিজবি এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম জোরদার করেছেন এছাড়া ফুটপাত দখলের বিরুদ্ধেও কঠোর ভূমিকা রাখছেন।

নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে নিয়মিত প্রকল্প তদারকি ও মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন। সিটি কর্পোরেশনের কাজের ফাঁকে ফাঁকে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন।
নগরবাসীর যে কোন অভিযোগ ও সমস্যার কথা শুনে দ্রুত তা সমাধানে প্রশাসক বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বলে সংশ্লিষ্ট রা জানিয়েছেন।

শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খাল ও ট্রেন পরিষ্কার, এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি নগরবাসীর প্রশংসা অর্জন করছে।

সচেতন নাগরিকরা বলেন গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল নগরী। এ নগরীর উন্নয়নের জন্য দক্ষ ও কার্যকর প্রশাসনিক নেতৃত্ব প্রয়োজন যা বর্তমান প্রশাসক আলহাজ্ব শওকাত হোসেন সরকারের মধ্যে আছে।

বর্তমান প্রশাসকের উন্নয়ন কর্মকাণ্ড নগরবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এ ব্যাপারে মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন,  গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক যানজটমুক্ত নগরীতে পরিণত করাই আমার লক্ষ্য। নাগরিক সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও জনগণের সহযোগিতায় উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে । জনবহুল এই নগরীর প্রত্যেকটি নাগরিক নির্বিঘ্নে চলাফেরা করবে। স্বাভাবিক জীবন যাপন করবে তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশ মাদক,চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এ ব্যাপারেও প্রশাসনের পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত কাজ করে যাচ্ছি। সর্বপরি বলতে হয় -বদলে যাবে গাজীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত