শিরোনাম :
ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ পোশাক কারখানায় টার্গেটের নামে ‘শ্রমিক নির্যাতন’: আশুলিয়ায় সুমির মৃত্যুরহস্য ও ৯৯% কারখানার বন্দিদশা শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার ৩০০ বছরের ঐতিহ্য, শ্রীপুরের দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা শেরপুরে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান, উন্নয়নের বার্তা দিলেন চেয়ারম্যান প্রার্থী চপল পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ কাশিয়ানীতে নামাজ পড়ে ফেরার পথে ব্যক্তিকে কুপিয়ে জখম, মূল পরিকল্পনার অভিযোগ বড় ভাই বরকতের বিরুদ্ধে একদুয়ারিয়া শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শণ ও শুভেচ্ছা বিনিময়
শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

আব্দুল লতিফ :

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন ব্রীজের নিচে খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খালের পানিতে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন এলাকাবাসী। ড্রামটি নিয়ে সন্দেহ হলে তাঁরা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়।

মরদেহটির গলায় কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত