শিরোনাম :
ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ পোশাক কারখানায় টার্গেটের নামে ‘শ্রমিক নির্যাতন’: আশুলিয়ায় সুমির মৃত্যুরহস্য ও ৯৯% কারখানার বন্দিদশা শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার ৩০০ বছরের ঐতিহ্য, শ্রীপুরের দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার মিলনমেলা শেরপুরে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু ঝিনাইগাতী সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান, উন্নয়নের বার্তা দিলেন চেয়ারম্যান প্রার্থী চপল পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ কাশিয়ানীতে নামাজ পড়ে ফেরার পথে ব্যক্তিকে কুপিয়ে জখম, মূল পরিকল্পনার অভিযোগ বড় ভাই বরকতের বিরুদ্ধে একদুয়ারিয়া শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শণ ও শুভেচ্ছা বিনিময়
ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ

ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জটিলতা, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের পরও নির্বাচনকে কেন্দ্র করে নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামপুর প্রেসক্লাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন হয়ে আসছে। পরবর্তীতে ২০২১ সালে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক ক্লাবের সাংবাদিকেরা একত্রিত হয়ে ইসলামপুর প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হন। এরপর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হয়।

বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ-সংক্রান্ত রেজুলেশন অনুমোদন করা হয়।

অনুমোদিত রেজুলেশনে উল্লেখ করা হয়, ইসলামপুর প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৩(ক) ধারা অনুযায়ী সংগঠনটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। তাই প্রেসক্লাবের কার্যক্রম ও নির্বাচনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক মহলের প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রেজুলেশনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর আহ্বানে ইসলামপুর ডাকবাংলোয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত তথ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

তবে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রেসক্লাবের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে সংগঠনের ঐক্য ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, ইসলামপুর প্রেসক্লাবের ঐতিহ্য ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা জরুরি। একই সঙ্গে সংগঠনটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত