হলধর দাস: নরসিংদী-১(সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর দালালরা অতীতে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার দরকার নাই। আপনারা জনগণেরই অংশ। আপনারা স্বাধীন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, কোন দলের এবং কোন সরকারের সময়ে আপনারা নিরাপদ ছিলেন, আর আপনাদের পক্ষে কারা ছিলো, সেটা আপনারাই বিবেচনা করবেন।
গতকাল রবিবার(১৮/১০/২০২৬) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এমপি এসব কথা বলেন।
এসময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply