শিরোনাম :
বিডিএস অফিসে ঘুষ-চাঁদাবাজির অভিযোগের তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাচ্চরে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল খালেক বেপারীর উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান সাভার সেনানিবাসে সাত ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদেরকে ভোট ব্যাংক হওয়ার দরকার নাই, আপনারা জনগণেরই অংশ: খায়রুল কবির খোকন এমপি সেফটি ছাড়াই বহুতল ভবন নির্মাণ, শ্রমিক মৃত্যুর পর লাশ গহীন গ্রামে পাঠানোর অভিযোগ দিঘলিয়ায় পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এমপি এসকে আজিজুল বারী হেলাল  ডিসেম্বরকে কেন্দ্র করেই কি উত্তরায় শ্রমিক বিক্ষোভ? নেপথ্যে কারা, উঠছে প্রশ্ন সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বনপাড়া শহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন: সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম
সাভার সেনানিবাসে সাত ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার সেনানিবাসে সাত ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষাসামগ্রী দেশেই উৎপাদনের লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা বা ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।

অনুষ্ঠানে পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, “আপনাদের সবাইকে অভিনন্দন। এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।”

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা হয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বাহিনীকে আরও দক্ষ, চৌকস ও পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিকায়নের ধারাও অব্যাহত রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত