আল আমিন:
নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং জনগণের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।
জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply